সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

শর্ত সাপেক্ষে ১০ ব্যাংকের ট্রেজারি প্রধানের জরিমানা মওকুফ


ডলার কারসাজির দায়ে শাস্তি প্রাপ্ত ১০ ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানদের জরিমানা মওকুফ করেছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে পরবর্তীতে একই ধরণের অপরাধ না করার শর্ত উল্লেখ পূর্বক তাদের বিরুদ্ধে কঠোর সতর্কতাও জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালকদারের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৩৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র বলছে, শাস্তি মওকুফ হওয়া ব্যাংকের মধ্যে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মধুমতি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক।

গত ৩ সেপ্টেম্বর অভিযোগ জানিয়ে প্রথম চিঠি পাঠায় বাংলাদেশ ব্যাংক। মূলত বেশি দামে ডলার বেচাকেনার দায় ট্রেজারি প্রধানেরা এড়াতে পারেন এবং ব্যাংকগুলোর ‘ব্যাখ্যা সন্তোষজনক হয়নি’ বলে প্রত্যেক ব্যাংকের ১০ জন ট্রেজারি প্রধানকে জরিমানা করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংকের সূত্র বলছে, চলতি অর্থবছরের পঞ্চম সভার জন্য ১৬টি পূর্বনির্ধারিত বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় করোনার সময় সৃষ্ট সংকট মোকাবেলায় আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকের অনুকুলে কৃষি ও ক্ষুদ্র ঋণ খাতে ৫০০ কোটি টাকার ঋণের অনাদায়ী ৪০০ কোটি টাকার ঋণের মেয়াদ বৃদ্ধি ও দণ্ড সুদ মওকুফের বিষয়ে আলোচনা হয়।

এরপর বিবিধ ইস্যুতে এ বিষয়ে প্রস্তাব উপস্থান করলে গভর্নরের সম্মতিতে ১০ ব্যাংকের প্রত্যেক ট্রেজারি প্রধানকে এক লাখ টাকা করে জরিমানা মওকুফ করা হয়। তবে কেউ যেন এমন অপরাধের পুনরাবৃত্তি না ঘটায় এবং ডলার বাজারকে অস্থিতিশীল না করে সে বিষয়ে কড়া সতর্কতা জারির কথা জানায় সভার সদসরা।

এর আগেরও ছয় বাংকের ট্রেজারি বিভাগের প্রধানকে মাফ করে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

শাস্তি প্রাপ্ত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বেশির ভাগ ট্রেজারি প্রধানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তাদের ব্যাংক আমদানিকারকদের কাছে বেঁধে দেওয়া দরের চেয়ে বেশি দামে ডলার বিক্রি করেছে। তবে দু-একজন ট্রেজারি প্রধানের বিরুদ্ধে অভিযোগ, ব্যাংকগুলো অতিরিক্ত দামে প্রবাসী আয় কিনেছে। এসব তো একা ট্রেজানি প্রধান করতে পারে না। প্রতিষ্ঠানের প্রধান বা উচ্চ পদস্থ কর্মকতা জড়িত। তাদের কিছু হয় না, অথচ ট্রেজারি বিভাগের প্রধানের শাস্তি হয়। এটা ইনসাফ না। ট্রেজারি বিভাগের প্রধান তো লেনদেন করে প্রতিষ্ঠানের স্বার্থে। এটা নীতি নির্ধারকদের বিবেচনায় আনতে হবে।

শাস্তি ও মওকুফের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারেননি।

বাংলাদেশ ব্যাংকের পরামর্শে গত বছরের শেষ প্রান্তিক থেকে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন এবিবি ডলারের দাম নির্ধারণ করছে। খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করে ভোগ্যপণ্য আমদানিকারক একটি গ্রুপ সম্প্রতি সরকারের উচ্চপর্যায়ে আমদানি ব্যয় উল্লেখ করে একগুচ্ছ নথিপত্র জমা দেয়। এসব নথি পরে বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়। এরপর কেন্দ্রীয় ব্যাংকের একাধিক দল অভিযুক্ত ব্যাংকগুলোর শাখা ও প্রধান কার্যালয় পরিদর্শন করে।

ট্রেজারি প্রধানদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা সম্পর্কে বিশ্ব ব্যাংকের ঢাকা মিশনের মূখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, অযৌক্তিক মূল্য নির্ধারণ করে জোর করে সেই দামে ডলার বেচাকেনার ব্যবস্থা নিয়ে প্রশ্ন থেকে যায়। বেঁধে দেওয়া দামে ব্যাংকগুলো প্রবাসী আয় আনতে পারছে না। কারণ, ব্যাংকের বাইরে ডলারের দাম বেশি। পরিস্থিতি বিবেচনায় এ ধরনের পদক্ষেপ নৈতিকভাবে কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে ভাবতে হবে।

জানা গেছে, ব্যাংক কোম্পানি আইনের ১০৯ (৭) ধারা অনুযায়ী জরিমানা করেছে বাংলাদেশ বাংক। জরিমানার অর্থ শাস্তি ঘোষণার ১৪ দিনের মধ্যে অর্থ পরিশোধ করতে বলা হয়েছিল। দশটি ব্যাংকের ট্রেজারি প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও ব্যাংকগুলোর বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক অবশ্য কোনো পদক্ষেপ নেয়নি।

সর্বশেষ

1

১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান

2

ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান

3

শ্রীলঙ্কার সঙ্গে খারাপ করেও কোটি টাকা পাচ্ছেন শান্তরা

4

খুলনায় পাটকলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

5

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ : নতুন করে বিলিয়নিয়ার হয়েছেন ১৪১ জন

6

ব্যাংকঋণের সুদহার আরও বেড়ে ১৪% ছাড়িয়েছে

7

Allah Hoo Allah Hoo | Faslon Ko Takalluf

8

এসিআই মোটরস লিমিটেডে চাকরি, বেতন ৬৫ হাজার

9

দিল্লীর বিপক্ষে আজ থাকবেন তো মুস্তাফিজ?

10

তিন জনে ধরতে পারলেন না এক ক্যাচ!

11

সূরা আর-রহমান

12

পণ্য-পুণ্যে রাজনীতির লেআউট

13

রোজা রেখে নিজের বীরত্ব দেখালেন মুসলিম নারী

14

‘সংগীতই আমার প্রধান পরিচয়’

15

বিরোধিতার আড়ালে ইসরায়েলকে বিপুল অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

16

চলতি বছর বাংলাদেশ ব্যাংকে বিনিময় হচ্ছে না নতুন টাকা

17

উচ্চমূল্যের প্রতিবাদে সামাজিক মাধ্যমে গরুর মাংস বয়কটের ডাক!

18

তিন মাসে ৪শত কোটি টাকা উধাও

19

সাকিব ফেরায় যে সুবিধা পাবে বাংলাদেশ?

20

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা

সম্পাদক ও প্রকাশক মোঃ সাদিকুর রহমান বকুল

খ-২০৬ -১ মেরুল বাড্ডা ঢাকা ১২১২
ফোন : অফিস যোগাযোগ, ০১৭৯৬৩০৪০৩৮ ।
ফ্যাক্স : +৮৮ ০২ ৫৫১৬১000, । ই-মেইল: info@notunkhobor.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: ০১৭৯৬৩০৪০৩৮, । ই-মেইল: advertise@notunkhobor.com
সার্কুলেশন : ফোন: ।

| নিউজলেটার

নতুন খবর থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।