সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

ঝুপড়ি ঘরে রানুর মানবেতর জীবন

লিথিন ও পুরাতন কাপড় দিয়ে তৈরি করা ঝুপড়ি ঘরে বসবাস করেন রানু বেগম। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভূমখাড়া ইউনিয়নের পূর্বনলতা গ্রামের মালদ্বীপ রাস্তার মাথায় তার বসবাস।

একটু সহজ-সরল হওয়ার কারণে স্বামী হাকিম খান তাকে ছেড়ে চলে গেছেন। দুই ছেলেও তার কোনো খোঁজ নেয় না। তাই বাবার বাড়ির এলাকায় ইরির ধানের ব্লকের পাশে রাস্তার ওপর একটি চুলা বানিয়ে রান্না করে খায়। চুলার পাশেই কলাগাছের নিচে একটি ঝুপড়ি ঘর তৈরি করে সেখানেই রাত কাটান রানু বেগম।

পিতা হাকিম ছৈয়াল ও মাতা মেহেরজান অনেক ধুমধামে কেদারপুরের সাহেবের চরে হাকিম খানের কাছে বিয়ে দেন রানু বেগমকে। কিন্তু পর পর তিনবার পদ্মার ভাঙনে সর্বস্বান্ত হয়ে যায় রানুর পরিবার।
জীবিকার তাগিদে দুই ছেলে ঢাকায় কাজ করে খান। তারা তার মায়ের কোনো খবরও নেন না। স্বামীও অন্য মহিলাকে বিয়ে করে চলে গেছে অজানা গন্তব্যে।

তাই বাধ্য হয়েই একা একা রাস্তার পাশে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন রানু বেগম।
রানু বেগম বলেন, পদ্মা নদীর ভাঙনের ফলে পরপর তিনবার আমাগো বাড়ি-ঘর জমিজমা সবকিছু শেষ হয়ে যায়। আমার স্বামী ও সন্তানরাও আমাকে ছেড়ে চলে যায়। কোনো উপায় না পেয়ে বাবার বাড়িতে আসছি। আমার ভাইয়রাও গরিব তাই তাদেরও থাকার মতো ঘর নাই। আমি কই থাকুম তাই বিলের পাশে কলাগাছের নিচে একটি ঝুপড়ি ঘর বানিয়ে থাকি। আর এ রাস্তাতেই একটা চুলা বানায়া রান্না করে খাই। বৃষ্টি আইলে আর রানতে পারি না। রাইতে বৃষ্টি আইলে না ঘুমায়ে কাপড় মুড়ে বসে থাকি। গায়ের কাপড়, কাথা ও সবকিছু ভিজে যায়। বৃষ্টিতে ভিজি, পানিতে ভিজি, ভেজা মাটিতে আমার ঘর ভরে যায়।

সরকার যদি আমারে একটা ঘর বানায়া দিত তাইলে আমি থাকতে পারতাম। এ কথাগুলো বলতে বলতে কেঁদে ওঠেন রানু বেগম।

সর্বশেষ

1

১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান

2

ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান

3

শ্রীলঙ্কার সঙ্গে খারাপ করেও কোটি টাকা পাচ্ছেন শান্তরা

4

খুলনায় পাটকলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

5

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ : নতুন করে বিলিয়নিয়ার হয়েছেন ১৪১ জন

6

ব্যাংকঋণের সুদহার আরও বেড়ে ১৪% ছাড়িয়েছে

7

Allah Hoo Allah Hoo | Faslon Ko Takalluf

8

এসিআই মোটরস লিমিটেডে চাকরি, বেতন ৬৫ হাজার

9

দিল্লীর বিপক্ষে আজ থাকবেন তো মুস্তাফিজ?

10

তিন জনে ধরতে পারলেন না এক ক্যাচ!

11

সূরা আর-রহমান

12

পণ্য-পুণ্যে রাজনীতির লেআউট

13

রোজা রেখে নিজের বীরত্ব দেখালেন মুসলিম নারী

14

‘সংগীতই আমার প্রধান পরিচয়’

15

বিরোধিতার আড়ালে ইসরায়েলকে বিপুল অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

16

চলতি বছর বাংলাদেশ ব্যাংকে বিনিময় হচ্ছে না নতুন টাকা

17

উচ্চমূল্যের প্রতিবাদে সামাজিক মাধ্যমে গরুর মাংস বয়কটের ডাক!

18

তিন মাসে ৪শত কোটি টাকা উধাও

19

সাকিব ফেরায় যে সুবিধা পাবে বাংলাদেশ?

20

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা

সম্পাদক ও প্রকাশক মোঃ সাদিকুর রহমান বকুল

খ-২০৬ -১ মেরুল বাড্ডা ঢাকা ১২১২
ফোন : অফিস যোগাযোগ, ০১৭৯৬৩০৪০৩৮ ।
ফ্যাক্স : +৮৮ ০২ ৫৫১৬১000, । ই-মেইল: info@notunkhobor.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: ০১৭৯৬৩০৪০৩৮, । ই-মেইল: advertise@notunkhobor.com
সার্কুলেশন : ফোন: ।

| নিউজলেটার

নতুন খবর থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।