সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

অবন্তিকার আত্মহত্যায় সহপাঠী ও সহকারী প্রক্টরের খণ্ডিত সংশ্লিষ্টতা পাওয়া গেছে: ডিএমপি


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তাঁর সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মান ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামের খণ্ডিত সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার খ মহিদ উদ্দিন। আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অবন্তিকার আত্মহত্যার ঘটনায় আম্মান ও দ্বীন ইসলামকে গতকাল শনিবার রাতে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। এ বিষয়ে মহিদ উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আম্মান ও দ্বীন ইসলামের খণ্ডিত সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তবে এই সংশ্লিষ্টতার গভীরতা কতখানি, সেটা তদন্তে বেরিয়ে আসবে।
মহিদ উদ্দিন বলেন, গতকাল রাতে অবন্তিকার মা বাদী হয়ে কুমিল্লার কোতোয়ালি থানায় একটি মামলা করেন। এই মামলায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দুজনকে (আম্মান ও দ্বীন ইসলাম) আসামি করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত শুক্রবার রাত ১০টার দিকে ফেসবুকে পোস্ট দিয়ে কুমিল্লা শহরে নিজেদের বাড়িতে আত্মহত্যা করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী অবন্তিকা (২৪)। তাঁর বাবা প্রয়াত জামাল উদ্দিন সরকারি কলেজের অধ্যাপক ছিলেন। মা ছিলেন কুমিল্লা পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক।অবন্তিকার কয়েকজন বন্ধু জানান, তিনি ফেসবুক পোস্টে আম্মানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। দ্বীন ইসলামের বিরুদ্ধে আম্মানের পক্ষ নিয়ে তাঁর (অবন্তিকা) সঙ্গে খারাপ আচরণের অভিযোগ করেন তিনি।

সর্বশেষ

1

১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান

2

ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান

3

শ্রীলঙ্কার সঙ্গে খারাপ করেও কোটি টাকা পাচ্ছেন শান্তরা

4

খুলনায় পাটকলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

5

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ : নতুন করে বিলিয়নিয়ার হয়েছেন ১৪১ জন

6

ব্যাংকঋণের সুদহার আরও বেড়ে ১৪% ছাড়িয়েছে

7

Allah Hoo Allah Hoo | Faslon Ko Takalluf

8

এসিআই মোটরস লিমিটেডে চাকরি, বেতন ৬৫ হাজার

9

দিল্লীর বিপক্ষে আজ থাকবেন তো মুস্তাফিজ?

10

তিন জনে ধরতে পারলেন না এক ক্যাচ!

11

সূরা আর-রহমান

12

পণ্য-পুণ্যে রাজনীতির লেআউট

13

রোজা রেখে নিজের বীরত্ব দেখালেন মুসলিম নারী

14

‘সংগীতই আমার প্রধান পরিচয়’

15

বিরোধিতার আড়ালে ইসরায়েলকে বিপুল অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

16

চলতি বছর বাংলাদেশ ব্যাংকে বিনিময় হচ্ছে না নতুন টাকা

17

উচ্চমূল্যের প্রতিবাদে সামাজিক মাধ্যমে গরুর মাংস বয়কটের ডাক!

18

তিন মাসে ৪শত কোটি টাকা উধাও

19

সাকিব ফেরায় যে সুবিধা পাবে বাংলাদেশ?

20

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা

সম্পাদক ও প্রকাশক মোঃ সাদিকুর রহমান বকুল

খ-২০৬ -১ মেরুল বাড্ডা ঢাকা ১২১২
ফোন : অফিস যোগাযোগ, ০১৭৯৬৩০৪০৩৮ ।
ফ্যাক্স : +৮৮ ০২ ৫৫১৬১000, । ই-মেইল: info@notunkhobor.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: ০১৭৯৬৩০৪০৩৮, । ই-মেইল: advertise@notunkhobor.com
সার্কুলেশন : ফোন: ।

| নিউজলেটার

নতুন খবর থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।