সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

দেড় ঘণ্টায় শেষ গরু–খাসি–মুরগির মাংস, পড়ে রইল দুধ–ডিম

পবিত্র রমজানে সুলভ মূল্যে পণ্য বিক্রি করতে এসেছে প্রাণিসম্পদ অধিদপ্তরের ভ্রাম্যমাণ ভ্যান। গরু, খাসি ও মুরগির মাংস বিক্রি হচ্ছে। আরও রয়েছে দুধ, ডিম। ক্রেতারাও ভিড় করেছেন ভ্যানের সামনে। কিন্তু সবার আগ্রহ মাংস কেনায়। বিক্রি শুরুর দেড় ঘণ্টারও কম সময়ে মাংস শেষ হতেই ভিড় উধাও। পড়ে ছিল দুধ–ডিম।

এমন চিত্র দেখা গেল আজ রোববার সকালে, রাজধানীর মহাখালী দক্ষিণপাড়ার নিকেতন বাজার সড়কে।
রোজা উপলক্ষে রাজধানীর ২৫টি জায়গায় ভ্রাম্যমাণ ভ্যানে করে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করছে প্রাণিসম্পদ অধিদপ্তর। এর অংশ হিসেবে একটি ভ্রাম্যমাণ ভ্যান মহাখালী দক্ষিণপাড়ায় সকাল ১০টার দিকে এসব বিক্রির কার্যক্রম শুরু করে।

ভ্যানটিতে ৮০ কেজি গরুর মাংস, ৬০ কেজি চামড়া ছাড়া ব্রয়লার মুরগির মাংস, ৫ কেজি খাসির মাংস, ১৮০ লিটার দুধ ও ২ হাজার ১০০টি ডিম ছিল।

বিক্রি শুরুর সময় থেকেই ভ্যানের সামনে ছিল ক্রেতাদের ভিড়। অনেকে মাংস কিনতে এসেছেন। সরেজমিনে দেখা যায়, বেলা ১১টা ২৫ মিনিটের মধ্যে শেষ হয় মুরগির মাংস। এর আগে সাড়ে ১০টা নাগাদ খাসির মাংস আর বেলা সোয়া ১১টার দিকে গরুর মাংস শেষ হয়ে যায়। মাংস শেষ হতেই পুরো ফাঁকা হয়ে যায় ভ্রাম্যমাণ ভ্যানের আশপাশ।
মূলত সোয়া ১১টা থেকেই ভিড় কমতে শুরু করে। একের পর এক ক্রেতা জানতে চান, গরুর মাংস আছে কিনা? বিক্রেতারা ‘না’ বললে অনেকেই সারি থেকে বেরিয়ে যান। সাড়ে ১১টার আগে আগে যখন মুরগির মাংসও শেষ হয়ে যায়, তখন ভ্যানের সামনে আর কোনো ক্রেতা দেখা যায়নি।

বিক্রেতারা বললেন, সাড়ে ১১টার দিকে মাংস শেষ হয়ে গেলেও তাঁদের কাছে তখনো ১ হাজার ২০০টি ডিম ও ৭০ লিটারের মতো দুধ ছিল। দু-একজন করে ক্রেতা এসে দুধ আর ডিম কিনছেন।

দুধ আর ডিম কিনছিলেন রুহুল আমিন। তিনি মহাখালী দক্ষিণপাড়ার বাসিন্দা। বললেন, শুধু দুধ আর ডিম নয়, মাংসও কিনতে এসেছিলাম। কিন্তু কিনতে পারিনি। শেষ হয়ে গেছে। তাই এখন তিন লিটার দুধ আর দুই ডজন ডিম কিনলাম।

ভ্রাম্যমাণ ভ্যানের ক্যাশিয়ার ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, এখানে গরুর মাংসের চাহিদা সবচেয়ে বেশি। মাংস শেষ হয়ে গেলে দুধ আর ডিম বিক্রি করা বেশ কঠিন হয়ে যায়।

সর্বশেষ

1

১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান

2

ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান

3

শ্রীলঙ্কার সঙ্গে খারাপ করেও কোটি টাকা পাচ্ছেন শান্তরা

4

খুলনায় পাটকলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

5

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ : নতুন করে বিলিয়নিয়ার হয়েছেন ১৪১ জন

6

ব্যাংকঋণের সুদহার আরও বেড়ে ১৪% ছাড়িয়েছে

7

Allah Hoo Allah Hoo | Faslon Ko Takalluf

8

এসিআই মোটরস লিমিটেডে চাকরি, বেতন ৬৫ হাজার

9

দিল্লীর বিপক্ষে আজ থাকবেন তো মুস্তাফিজ?

10

তিন জনে ধরতে পারলেন না এক ক্যাচ!

11

সূরা আর-রহমান

12

পণ্য-পুণ্যে রাজনীতির লেআউট

13

রোজা রেখে নিজের বীরত্ব দেখালেন মুসলিম নারী

14

‘সংগীতই আমার প্রধান পরিচয়’

15

বিরোধিতার আড়ালে ইসরায়েলকে বিপুল অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

16

চলতি বছর বাংলাদেশ ব্যাংকে বিনিময় হচ্ছে না নতুন টাকা

17

উচ্চমূল্যের প্রতিবাদে সামাজিক মাধ্যমে গরুর মাংস বয়কটের ডাক!

18

তিন মাসে ৪শত কোটি টাকা উধাও

19

সাকিব ফেরায় যে সুবিধা পাবে বাংলাদেশ?

20

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা

সম্পাদক ও প্রকাশক মোঃ সাদিকুর রহমান বকুল

খ-২০৬ -১ মেরুল বাড্ডা ঢাকা ১২১২
ফোন : অফিস যোগাযোগ, ০১৭৯৬৩০৪০৩৮ ।
ফ্যাক্স : +৮৮ ০২ ৫৫১৬১000, । ই-মেইল: info@notunkhobor.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: ০১৭৯৬৩০৪০৩৮, । ই-মেইল: advertise@notunkhobor.com
সার্কুলেশন : ফোন: ।

| নিউজলেটার

নতুন খবর থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।